×

জাতীয়

কোটা সহিংসতা: গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১০:৫৭ এএম

কোটা সহিংসতা: গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় গুলিতে আহত হওয়া ইমন (১৭) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যায় সে।

নিহত ইমন কুমিল্লার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে। ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতো সে। সেখানেই থাকতো।

নিহত সেলিমের বোন তাহমিনা জানান, গত ১৯ জুলাই দুপুরে নতুন বাজার হোটেলের সামনে কোটা আন্দোলনকারী ও পুলিশের সাথে সংর্ঘষ চলছিল। এসময় ইমন আহত হয়। গুরুতর অবস্থায় তাকে ওইদিনই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ইমনের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি আজ

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App