×

জাতীয়

আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আ.লীগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১১:৩৮ এএম

আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আ.লীগ

ছবি: সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকা এবং পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্যের টিম গঠন করে দেয়া হয়েছে। 

শুক্রবার (২ আগস্ট) রাতে গণভবনে এ বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাদের নিয়ে টিম গঠন করে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবেন। 

আরো পড়ুন: কোটা সহিংসতা: গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু

বৈঠকে আরো অংশ নেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

বৈঠকে চলমান কোটা আন্দোলন নিয়েও কথা হয়। এসময় বলা হয়, আমরা ছাত্রদের দাবির সঙ্গে একমত। ছাত্রদের কোটার দাবি মেনে নেয়া হয়েছে। হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটিও গঠন করে দেয়া হয়েছে। তারপরও তারা আন্দোলন করছে, করুক। এই আন্দোলনে তৃতীয় পক্ষ ছাত্রদের ব্যবহার করে সুবিধা আদায় করার চেষ্টা করবে। কিন্তু আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের কেউ যেন ছাত্রদের প্রতি অন্যায় না করে সেজন্য সতর্ক থাকার নিদের্শ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পাড়া-মহল্লায় সতর্ক থাকার পরামার্শও দেন আওয়ামী লীগ সভাপতি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App