×

জাতীয়

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারকে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বিকালে আসামি ফরহাদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। 

রাষ্ট্রপক্ষও রিমান্ডের জোর দাবি জানান। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরা পড়ুন: সারাদেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

এরআগে গত ১৮ জুলাই সেতু ভবনে চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন আসামি হামলা করে। এতে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App