×

জাতীয়

বিএনপি নেতা এ্যানীসহ ৩ জন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:৩৬ পিএম

বিএনপি নেতা এ্যানীসহ ৩ জন কারাগারে

বিএনপি নেতা এ্যানীসহ ৩ জন কারাগারে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামি করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ মোট তিন জনকে। তাদের গ্রেপ্তারের পাঠানে হয় রিমান্ডে। শনিবার (৩ আগস্ট) শেষে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন, গোলাম দস্তগীর প্রিন্স ও এবিএম খালিদ হাসান। 

শনিবার বিকালে ৭ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। এসময় আসামিদের পক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিদসহ আরো অনেকে আসামিদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৫ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে নিউ এলিফ্যান্ট রোড থেকে এ্যানীকে আটক করা হয়। 

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই বেলা সাড়ে ১১টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ডিআইটি রোডগামী রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনের সড়কে অবস্থান নেয়। 

একপর্যায়ে বিএনপি-জামায়াত ও শিবিরের ‘শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে এবং সক্রিয় অংশগ্রহণে’ অজ্ঞাতনামা ৩-৪ হাজার কর্মী দলবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিটিভি ভবনের প্রধান ৪টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভবনের ভেতর ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে বিটিভি ভবনের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App