×

জাতীয়

সিএমএম আদালতের প্রধান ফটক ভাঙার চেষ্টা, পুলিশের গাড়িতে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১২:১৭ পিএম

সিএমএম আদালতের প্রধান ফটক ভাঙার চেষ্টা, পুলিশের গাড়িতে আগুন

ছবি: ভোরের কাগজ

চলমান এক দফা আন্দোলনে লাঠিসোঁটা নিয়ে ঢাকার সিএমএম কোর্টের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেছেন আন্দোলনকারীরা। এসময় তারা কোর্টের ফটকের পাশে একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে ইসলামপুর থেকে লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে। তার আগে তারা ১১ টার দিকে কোর্টের পাশে রাস্তায় থাকা একটি পুলিশের গাড়িয়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে রায়সাহেব বাজারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ব্যানার পুড়িয়ে দিতে দেখা যায়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামকে মিছিল দিতেও দেখা যায়।

আরো পড়ুন: ব্র্যাকের শিক্ষক আসিফ কারাগারে, জাবি সমন্বয়ক আরিফের জামিন

এদিকে হামলার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে না পেরে ফটকের বাইরে অপেক্ষা করছে। এ ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা পুলিশ প্রশাসন কোর্ট এলাকার দিকে যায়।


রবিবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। পুরান ঢাকায় মোড়ে মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেখা গেছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App