×

জাতীয়

ছাত্রছাত্রী-অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৬:৩৪ পিএম

ছাত্রছাত্রী-অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ

ছবি: সংগৃহীত

ছাত্র-ছাত্রী ও অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সরকার। রবিবার (৪ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ছাত্রছাত্রী ও অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

আরো পড়ুন: সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে রবিবার থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন। অসহযোগে সমর্থন দিয়েছে বিএনপিও। শিক্ষার্থীদের কর্মসূচিতে রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণও চোখে পড়ার মত। এদিন ঘোষণা দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোও। 

কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) বিকেল পর্যন্ত ১৫ জেলায় ৪৮ জন নিহত হয়েছেন। 

সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় রবিবার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হল।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App