×

জাতীয়

পুলিশ হত্যাকারীদের ছাড় নয়, ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ হবে: ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

পুলিশ হত্যাকারীদের ছাড় নয়, ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ হবে: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে দেশে কারফিউ জারি করা হয়েছে। যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  রবিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

হাবিবুর রহমান বলেন, পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য্য, সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছি। আমাদের ব্যবস্থা কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে নয়।  নাশকতাকারী, সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী, পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।  ওদের বিরুদ্ধে ডিএমপি আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে। 

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীরা আন্দোলন শুরু করেছিল।  সেখানে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে দুর্বৃত্তরা। রাজধানীসহ সারাদেশে নজিরবিহীন অরাজকতা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছে। এ সহিংসতায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রীয় সম্পদের অবর্ণনীয় ক্ষতিসহ সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, সরকার সহানুভূতিশীল হয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে মুক্তি দিয়েছে। তবুও শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি-জামায়াত-শিবির নাশকতাকারী চক্র ভয়াবহ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করছে।  সারাদেশে তারা ব্যপক তাণ্ডব চালায়।

তিনি বলেন, এ সহিংসতায় অনেক হতাহত হয়েছে। এর মধ্যে পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ রয়েছে। একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App