×

জাতীয়

এবার সাংবাদিকদের সহযোগিতার আহ্বান কোটা আন্দোলন সমন্বয়কের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:২৪ এএম

এবার সাংবাদিকদের সহযোগিতার আহ্বান কোটা আন্দোলন সমন্বয়কের

ছবি: সংগৃহীত

এবার গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের এক সমন্বয়ক। রবিবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ও পোস্টে এমন আহ্বান জানান।

ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, “আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতার সৌহায্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। 

কিন্তু আমরা লক্ষ্য করছি যে, কিছু অতিউৎসাহী আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আন্দোলনকারী পরিচয়ে গণমাধ্যমকর্মীদের সম্প্রচার ও পেশাদারিত্বকে বিঘ্নিত করেছে, তাদের উপর আক্রমণ করেছে। এই ঘটনার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে। আমরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি।”

হাসনাত আরো বলেন, “আমাদের আন্দোলনের এক দফা বাস্তবায়ন করতে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন অপরিহার্য ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও পেশাদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের আন্দোলনের অগ্রগতি নিশ্চিত করবে। আমরা আহ্বান করছি, সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় গণমাধ্যমকর্মীদের প্রতি সহযোগিতা বজায় থাকবে।”

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App