×

জাতীয়

বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম

বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান

ওয়াকার-উজ-জামান

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক করছেন। সোমবার (৫ আগস্ট) সেনা সদর দপ্তরে এই বৈঠক চলছে। 

বৈঠকের পরই জাতির উদ্দেশে ভাষণ দিবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

বৈঠকে আছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

এর আগে সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। 

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সেনাপ্রধানের ভাষণ সম্প্রচার করার কথা রয়েছে।


টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App