×

জাতীয়

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৬:৩০ পিএম

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি মহাসচিব জানিয়েছেন, দেশাবাসী যেনো শান্ত থাকে।’

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে এই বার্তা দেন মির্জা ফখরুল। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছিলেন।

আরো পড়ুন: দেশ ছেড়েছেন শেখ হাসিনা-শেখ রেহানা

বৈঠকের বিষয়ে শায়রুল বলেন, বিএনপি মহাসচিব জানিয়েছেন, বৈঠক সুন্দর হয়েছে। এছাড়া জাতীয় পার্টির জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইতোমধ্যে দেশে ছেড়েছেন শেখ হাসিনা।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App