×

জাতীয়

ফখরুল-জামায়াত আমিরসহ বঙ্গভবনে গেলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৭:২৭ পিএম

ফখরুল-জামায়াত আমিরসহ বঙ্গভবনে গেলেন যারা

ছবি: সংগৃহীত

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় তারা একসঙ্গে বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও তার সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে বৈঠকে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। এর বাইরে আরো বেশ কয়েক বঙ্গভবনে ঢুুকেছেন বলে জানা যাচ্ছে। 

এর আগে, দুপুরে তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সেনাপ্রধান এক ব্রিফিংয়ে বলেন, আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি। সোমবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি ইন্টেরিয়ম গর্ভমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করবো। আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App