×

জাতীয়

আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১১:৫৪ এএম

আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে সোমবারই (৫ আগস্ট) ভারতে গেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে এখনো ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেনি। তাই যুক্তরাজ্য আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতে থাকার বিষয়ে তার সাময়িক অবস্থান অনুমোদন করেছে ভারতীয় সরকার। শুধু যুক্তরাজ্যে যাওয়ার আগপর্যন্ত। খবর এনডিটিভি ও ডেইলি সানের।

আরো পড়ুন: ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা

এখন পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিয়তা দেয়া হয়নি।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় বসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। আর পদত্যাগের পরপরই ৭৬ বছর বয়সী এই নেত্রী হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এ সময় ছোট বোন শেখ রেহেনা তার সঙ্গে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App