×

জাতীয়

ঢাকার ট্রাফিকের দায়িত্বে আনসার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৬:৩৫ পিএম

ঢাকার ট্রাফিকের দায়িত্বে আনসার

ট্রাফিকের দায়িত্বে আনসার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি) ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে আনসারকে। 

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) মো. রুবেল হোসাইনের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

এর আগে ছাত্র–জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর পরপরই তিনি হেলিকপ্টার যোগে দেশ ত্যাগ করে ভারতে যান।

আরো পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

এই ঘটনার পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে পুলিশ সদস্যদের মধ্যে অনেকেই থানা ছেড়ে চলে যান। রাস্তা থেকেও সরে যান ট্রাফিক পুলিশের সদস্যরা।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App