×

জাতীয়

সংখ্যালঘুদের ওপর হামলায় ইইউ রাষ্ট্রদূতদের গভীর উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম

সংখ্যালঘুদের ওপর হামলায় ইইউ রাষ্ট্রদূতদের গভীর উদ্বেগ

ছবি: সংগৃহীত

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন। তারা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন। 

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ঢাকায় ইইউ দূতাবাস এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ইইউ দূতাবাসের পোস্টে বলা হয়েছে, ‘ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানাই।’

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা বলেছেন, ‘আমরা জরুরি ভিত্তিতে সংযত থাকতে, সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে সব বাংলাদেশিকে আহ্বান জানাই।’

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App