×

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারে কতজন থাকবেন, জানালেন সেনাপ্রধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৭:২৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারে কতজন থাকবেন, জানালেন সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা নিয়ে সেনাপ্রধান ওয়াকার উজ জামান বলেছেন, আমার ধারণা আপাতত ১৫ জন হতে পারে। তারপরও দুই-একজন করতে পারে। মোটামুটি একটা দাঁড়িয়েই যাচ্ছে। যেহেতু ফরমালি প্রকাশ করা হয়নি তাই এখন কথা বলতে চাচ্ছি না। বুধবার (৭ আগস্ট) সেনা সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ওয়াকার উজ জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস অত্যন্ত সফলভাবে তার কাজ সমাধান করতে পারবেন বলে আশা করছি। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে। বিকালে করার প্রস্তাব ছিল, কিন্তু খুব টাইট হয়ে যাবে। রাত আটটা নাগাদ হতে পারে। উনি দুপুর দুইটা দেশে আসবেন। ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে।

অধ্যাপক ইউনুসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা সব ধরনের সহায়তা করবো। আমি আশা করছি তিনি সুন্দরভাবে সবকিছু সফলভাবে সমাধা করতে পারবেন। তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। বৃহস্পতবিার দুপুরে ড. ইউনূসকে রিসিভ করতে তিন বাহিনী প্রধানই এয়ারপোর্টে থাকবেন। দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ এখন ডিউটিতে নেই। একটা বড় ফোর্সের ভয়েড সৃষ্টি হয়েছে। এটা সেনাবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব না। 

খুব শীঘ্রই পুলিশ পুনর্গঠিত হবে আশা প্রকাশ করে সেনপ্রধান বলেন, পুলিশ কাজে নেমে যাবে যখন তখন ভয়েডটা পূরণ করতে পারবো। পুলিশ বিশাল একটা ফোর্স। এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় এই ভয়েড হয় এটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কারো পক্ষে পূরণ করা সম্ভব না। আমি নিশ্চিত পুলিশ খুব শিঘ্রই পুনর্গঠিত হবে। এ সমস্ত ভ্যানডালিজম প্রতিহত করতে সমর্থ হবে। এ সমস্ত কাজে যারা জড়িয়েছে তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো।

আরো পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে কীভাবে, সংবিধানে কী আছে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App