×

জাতীয়

বাংলাদেশ-ভারত বাণিজ্য শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৪:৪৫ পিএম

বাংলাদেশ-ভারত বাণিজ্য শুরু

ছবি : সংগৃহীত

তিন দিন বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে সীমিত আকারে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত বাণিজ্য। বুধবার (৭ আগস্ট) এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে বেনাপোল স্থলবন্দরও খুলে দেয়া হয়েছে।

বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বাংলাদেশের উত্তরবঙ্গের হিলি বন্দর দিয়ে পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।

বুধবার হিলি বন্দর দিয়ে যে কয়েকটি মালবাহী কার্গো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সেগুলোতে কালো পাথর, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ এবং গমের ভুসি। অর্থাৎ অধিকাংশই পচনশীল পণ্য।

আরো পড়ুন : ব্যাংক থেকে ১ লাখ টাকার বেশি তোলা যাবে না

বুধবার বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এনডিটিভিকে জানান, '‌বেনাপোল এবং হিলি বন্দরের কর্মকর্তারা আজ বৈঠক করেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে বেনাপোল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।'

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের অপর পাশেই ভারতের পেট্রোপোল চেকিং পোস্ট। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পেট্রোপোল চেকিং পোস্ট সরেজমিনে পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি এবং তার ছোটবোন শেখ রেহানা। বাংলাদেশ ত্যাগের আগে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হাতে ক্ষমতা হস্তান্তর করে গিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App