×

জাতীয়

শমসের মবিন

দেশে শিগগিরই নির্বাচনের সম্ভাবনা নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে শিগগিরই নির্বাচনের সম্ভাবনা নেই

শমসের মবিন চৌধুরী

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন হয়েছে। গঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী। মার্কিন স¤প্রচারমাধ্যম ব্লæমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শমসের মবিন চৌধুরী বলেছেন, ভবিষ্যতের নির্বাচন আয়োজনে যেন কোনো ধরনের ত্রæটি না থাকে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের দিকে মনোযোগ দিতে পারে। তার মতে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা প্রথমে আইনশৃঙ্খলা ও সরকার ব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগী হবে।

গতকাল বৃহস্পতিবার ব্লæমবার্গ টেলিভিশনকে শমসের মবিন চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে থাকতে পারে। কারণ, তারা যে সাংবিধানিক পরিবর্তনগুলো আনবে, তা করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে এবং তারপর অনুষ্ঠিত হবে নির্বাচন। এই সরকার অন্তত পক্ষে কয়েক বছর থাকবে।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এরই মধ্যে দ্রুত নির্বাচনের জন্য জোর দিচ্ছে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নির্বাচন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বলেন, আমরা দেখেছি যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়, তখন সেখানে কারচুপি ঘটনা ঘটে। গত তিনটি নির্বাচনে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এই অবস্থায় সরকারের প্রধান কাজ হবে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা- যাতে তা অবাধ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত হয় এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন পরিচালনা নিশ্চিত করার একমাত্র উপায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App