×

জাতীয়

আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক হয়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক হয়নি

ছবি: সংগৃহীত

সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৯ আগস্ট) শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বরেন তিনি। 

আসিফ মাহমুদ বলেছন, এ (অন্তর্বর্তী সরকারের মেয়াদ) বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি- সেগুলো আমাদেরকে করতে হবে। সেটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকে যেসব বিষয় আলোচনা হলো

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য থাকবে প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আর আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা । সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে গত আন্দোলনে যারা হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে এবং পাশাপাশি আমাদের আহত অনেকেই হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের চিকিৎসা নিশ্চিত করব, শহীদদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেয়ার জন্য আমরা পদক্ষেপ নেব।

তিনি বলেন, আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আশা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App