ড. ইউনূস ও বাংলাদেশকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:১৮ এএম
অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বদানকরী শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। শুক্রবার (৯ আগস্ট) সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে। মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ড. ইউনূসের আহ্বানকে সমর্থন করে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে, দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত থাকবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং আমরা একে স্বাগত জানাই। চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি।
আরো পড়ন : অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র ও ইইউ
