×

জাতীয়

পুরান ঢাকায় মন্দিরে মন্দিরে পাহারায় জবি ছাত্রদল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:৪৭ এএম

পুরান ঢাকায় মন্দিরে মন্দিরে পাহারায় জবি ছাত্রদল

ছবি: ভোরের কাগজ

হিন্দু সম্প্রদায়ের জানমালের রক্ষার্থে টিম গঠন করে মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। 

শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাতে শাখা ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে ওয়ারীর জয়কালী মন্দিরের সুরক্ষায় মন্দির প্রাঙ্গণে তাদের পাহারা দিতে দেখা যায়। এসময় জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিনসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে মন্দির,গীর্জা সুরক্ষার অংশ হিসেবে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আওয়ামী প্রেতাত্মাদের হামলার হাত থেকে এইসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষার জন্য ওয়ারীর জয় কালীমন্দিরে পাহারার ব্যবস্থা করে। অতীতের ন্যায় আওয়ামীলীগের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাত দিন ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে এবং সামনেও করে যাবে। 

আরো পড়ুন: সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত

জবি ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দিবো না।

তিনি আরো বলেন, রাতে আমরা খবর পাই পুরান ঢাকার কাপ্তান বাজারে সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে। আমরা সেনাবাহিনী সঙ্গে নিয়ে সেখানে অভিযানে যায় ও প্রতিহত করি। পরে ওয়ারীর জয়কালী মন্দিরসহ নানা মন্দিরে পাহারা বসি। সব ধরণের নাশকতা বন্ধে আমরা প্রস্তুত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App