×

জাতীয়

উপদেষ্টা নাহিদ

আমরা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০১:১৭ পিএম

আমরা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক শিক্ষার্থী-জনতার আন্দোলনে প্রাণহানির জন্য শেখ হাসিনাকে দায়ী করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন অন্তবর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নাহিদ বলেন, তিনি কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেবো।

নাহিদ বলেন, আমরা তাকে গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে-এমনটা আমরা দেখতে চাই। এ ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান তিনি।

আবু বাকের মজুমদার নামে অপর এক ছাত্রনেতা পৃথকভাবে জানিয়েছেন যে তারা চান, শেখ হাসিনা দেশে ফিরে আসুন এবং বিচারের সম্মুখীন হোন।

আরো পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন, জানালেন আসিফ নজরুল

গত জুন মাসের শেষ দিকে হাইকোর্টের সিদ্ধান্তে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের পর জুলাইয়ের শুরু থেকে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৪ জুলাই’র পর থেকে আন্দোলন তীব্র হতে থাকে এবং শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়।

আর এ  আন্দোলনের তীব্রতার মুখে টিকতে না পেরে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে নয়াদিল্লিতে একটি সেফ হোমে অবস্থান করছেন তিন।

তার দেশত্যাগের পর ইতোমধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। সেই সরকারের উপদেষ্টার তালিকায় রয়েছেন দুই ছাত্র নেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App