×

জাতীয়

ঢাবির ৭ প্রভোস্টের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৪:৩৮ পিএম

ঢাবির ৭ প্রভোস্টের পদত্যাগ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। তিনি পদত্যাগের পরপরই একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৭ হলের প্রভোস্ট। শনিবার (১০ আগস্ট) বিকেলে তারা পদত্যাগ করেন।

ঢাবির রোকেয়া হল, শামসুন্নাহার হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্টরা পদত্যাগ করেছেন।

এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হয়ে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

তার আগে শুক্রবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ উপ-উপাচার্য (প্রশাসন ও শিক্ষা), প্রকটর, সহকারী প্রকটর, কোষাধ্যক্ষ, সকল প্রভোস্টসহ সকল সিনেট এবং সিন্ডিকেট সদস্যদের পদত্যাগসহ ২ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এ দাবি করেন তারা।

আরো পড়ুন: পদত্যাগ করলেন প্রক্টরিয়াল বডিসহ ৩ হল প্রভোস্ট

এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিও তোলেন ওই শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App