×

জাতীয়

সোমবার থেকে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৭:৫১ পিএম

সোমবার থেকে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

হাইকোর্টের বিচারিক কার্যক্রম সীমিত আকারে শুরু হবে বলে জানা গেছে। সোমবার (১১ আগস্ট) থেকে বিচারিক কার্যক্রম শুরুর কথা রয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরই মধ্যে হাইকোর্টের ৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। দুপুরেই শপথ নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের এই ৮টি বেঞ্চে ফৌজদারি, দেওয়ানী, রিট এবং বিভিন্ন ধরনের আবেদনের শুনানি হবে। তবে, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম কবে শুরু হবে এ বিষয়ে কিছু বলা হয় নি এই বিজ্ঞপ্তিতে।

শনিবার আপিল বিভাগের ৭ জনের মধ্যে ৬ জন বিচারপতি পদত্যাগ করেছেন। ফলে দুপুরে প্রধান বিচারপতি শপথ নেয়ার পর এখন আপিল বিভাগের বিচারপতির সংখ্যা মাত্র ২ জন।

আরো পড়ুন: শপথ নেয়ার পর যা বললেন প্রধান বিচারপতি

এদিকে, সুপ্রিম কোর্টের রীতি ও প্রথা অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে অ্যাটর্নি কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App