×

জাতীয়

খালাস পেলেন ড. ইউনূসসহ ১৪ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১০:৫৯ পিএম

খালাস পেলেন ড. ইউনূসসহ ১৪ জন

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাৎ মামলা থেকে খালাস পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

একই মামলায় গ্রামীণ টেলিকমের আরো ১৩ আসামি খালাস পেয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমও রয়েছেন। রবিবার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম তাদেরকে খালাস দেন।

দুদকের পক্ষে আসামিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার প্রেক্ষিতে খালাসের আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা আমির হোসেন।

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০মে মামলাটি দায়ের করেছিল দুদক।

১ ফেব্রুয়ারি মামলাটিতে ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান। এর পরপরই ১২ জুন চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

আরো পড়ুন: নিজের ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে যা লিখলেন তারেক রহমান

তবে ড. ইউনূসসহ অভিযুক্তরা শুরু থেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে আসছিলেন। হয়রানি করার উদ্দেশ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সম্প্রতি গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ড. ইউনূস। এর ৩ দিনের মধ্যেই মামলা থেকে সবাইকে খালাস দেয়া হলো।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসসহ ৪ জনকে ৬ মাসের সাজা দেয় আদালত। পরবর্তীতে সেই সাজা বুধবার বাতিল করে দেয় আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App