×

জাতীয়

‘৭ দিনের মধ্যে লুট করা অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১০:৩৮ এএম

‘৭ দিনের মধ্যে লুট করা অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা’

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় লুট করা অস্ত্র আগামী সাতদিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এম সাখাওয়াত হোসেন। 

সোমবার (১২ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দিতে হবে। তারপর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।  

দেশে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এমন কিছু করবেন না, যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। আপনারা পার্টি অর্গানাইজ করেন, ইলেকশন হলে অংশ নিবেন। আওয়ামী লীগ অনেক বড় দল। আমার শ্রদ্ধা আছে। এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল। এটা জাতীয় সম্পদ। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না, নষ্ট করার অধিকার নেই। এটা বাংলাদেশের সম্পত্তি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আবারো বলেন, মারামারি করে লাভ নেই। আর কোনো মৃত্যু আমরা চাই না। আমরা উস্কানি দিলে আপনারা টিকতে পারতেন না। দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন না। এদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায়নি ঘটনা, ভুলেনি, ভুলতে আরও সময় লাগবে। পাল্টা রেভ্যুলেশন করতে গেলে আরো রক্ত যাবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App