×

জাতীয়

মিরপুরে গুলি উদ্ধার করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৬:৪২ পিএম

মিরপুরে গুলি উদ্ধার করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন (গত ৫ আগস্ট) মিরপুর মডেল থানায় আগুন দিয়ে অস্ত্র ও গুলি  লুট করে দুর্বৃত্তরা। এবার সেগুলো উদ্ধার করতে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১২ আগস্ট) বিকেলে মিরপুর ৬০ ফিট এলাকার একটি বাসা থেকে গুলি উদ্ধার করে তারা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা  এস. এম. আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৫ আগস্ট মিরপুর মডেল থানায় আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। ৬ আগস্ট আমরা মিরপুর থানার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করি। তখন দেখি থানায় কোনো পুলিশ নেই। সেসময় আমরা নিজেরাই মিরপুর মডেল থানাকে পাহারা দেই। 

এস. এম. আবু সায়েম বলেন, তখনই আমরা চিন্তা করি যেগুলো লুট হয়েছে, সেগুলো আমরা উদ্ধার করবো। আমাদের কাছে তথ্য এসেছে একটি বাসায় অস্ত্র ও গুলি রাখা হয়েছে। আমরা তখন সেনাবাহিনীকে ঘটনাটি জানাই। তারা বলেন- আপনারা আগে যান যা যা পান দেখেন, পরে আমরা যাবো। আমরা সেই বাসাটিতে অভিযান করলে গুলি উদ্ধার করতে পারি। ওই বাসার যিনি ভাড়াটিয়া ছিলেন, তিনি এখন পলাতক। 

তিনি বলেন, হয়তো খারাপ কোনো উদ্দেশ্যে এগুলো নিজের কাছে রেখেছেন সেই ভাড়াটিয়া। না হলে সেনাবাহিনী তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছে থানায় ফেরত দিলে সমস্যা নেই। কিন্তু তিনি কেন নিজের কাছে এগুলো রেখেছেন। এছাড়া আমরা তার বাসায় ইয়াবা পাই। আমরা মনে করছি উনি ইয়াবা ব্যবসায়ী ছিলেন। যতদিন মিরপুর মডেল থানার সব অস্ত্র উদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App