×

জাতীয়

গুজবে কান না দিতে বিজিবির আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৮:৪২ পিএম

গুজবে কান না দিতে বিজিবির আহ্বান

ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে কোনো প্রকার গুজবে কান না দিতে জয়পুরহাট সীমান্তের সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। সীমান্তের সংখ্যালঘুদের মাঝে স্বস্তি ফেরাতে এ আহ্বান জানানো হয়।

সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ভানাই কুশলিয়া গ্রামের সিংপাড়া গোবিন্দ মন্দির ও হরিবাসর চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন এ আহ্বান জানান। 

তিনি বলেন, আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না। জয়পুরহাটে এখন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনাদের জানমাল রক্ষায় ও সহযোগিতা করতে বিজিবি সদস্যরা প্রস্তুত আছে এবং সব সময় আপনাদের পাশেই থাকবে।

সভায় ১৪ বিজিবি'র ভুটিয়াপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার শাহ আলম বক্তৃতা করেন। শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করার নির্দেশ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App