×

জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:০৫ পিএম

ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার আগে তিনি বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক-ই-আজম বীর প্রতীক। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিন। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টাই শপথ নিলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বঙ্গভবনে রওনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরো পড়ুন: কি আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ৪ কর্মসূচীতে?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বৃহস্পতিবার (৮ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। সেদিন প্রধান উপদেষ্টা এবং ১৩ জন উপদেষ্টা শপথগ্রহণ করেন। এরপর রোববার (১১ আগস্ট) আরও দুজন উপদেষ্টা শপথ নেন। আমেরিকায় থাকায় ফারুক-ই-আজম শপথ নেননি। দেশে ফিরে তিনি আজ শপথ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App