×

জাতীয়

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে যা বললেন ড. ইউনূস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০২:১০ পিএম

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে যা বললেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। 

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ড. ইউনূস বলেন, আমার অনুরোধ, আপনারা বিভিন্ন খোপে চলে যাবেন না। সবাইকে এক থাকতে হবে। আমাদের সাহায্য করেন, ধৈর্য ধরেন। আমরা না পারলে দোষ দিয়েন।

আরো পড়ুন: বাংলাদেশের সবাই এক পরিবার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা আরো বলেন, কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ আমরা করতে চাই না। আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে। এগুলো পচে গেছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। নাগরিকের সাংবিধানিক অধিকার দিতে হবে।

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা সাম্প্রতিক ও বিগত দিনের সব সংখ্যালঘু নির্যাতনের বিচার চান। একটি পৃথক কমিশন গঠনের দাবি জানান তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App