×

জাতীয়

এবার সরানো হলো আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০২:২০ পিএম

এবার সরানো হলো আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে

ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে মো. মনিরুল ইসলামকে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সরানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশে তাকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। বর্তমানে তার কোন দায়িত্ব নেই।

২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। 

আরো পড়ুন: এনএসআইয়ের নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

মনিরুল ইসলামের জন্ম ১৯৭০ সালের ১৫ জুন। ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে দুই বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।

মনিরুল ইসলামের আগে র‍্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, সিআইডি প্রধান সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App