×

জাতীয়

দেশজুড়ে ৬৩৪ থানার কার্যক্রম শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম

দেশজুড়ে ৬৩৪ থানার কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এমন পরিস্তিতিতে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের বিভিন্ন এলাকায় থানার কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত সারা দেশে ৬৩৪ থানার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩  আগস্ট) এক বার্তায় পুলিশ সদরদপ্তর এ তথ্য জানায়। 

পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশে ৬৩৯ থানার মধ্যে ৬৩৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

আরো পড়ুন: এটা না পারলে আগামীতেও ফ্যাসিস্ট সরকার আসবে: আমীর খসরু

আরো জানানো হয়, ৫টি থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই ৫টি থানারও কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App