×

জাতীয়

যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, স্বস্তিতে যাত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, স্বস্তিতে যাত্রী

ছবি : ভোরের কাগজ

স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আর আগামীকাল বৃহস্পতিবার থেকে চলবে দূর পাল্লার সব ধরনের আন্তঃনগর ট্রেন।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। ২৪ দিন পর গতকাল মঙ্গলবার থেকে সারাদেশে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে। মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর ফলে যাত্রীদের সুবিধা হয়েছে, তারা ট্রেন চলাচল করায় স্বস্তি প্রকাশ করে বলেছেন, যানজট এড়াতে ট্রেনের বিকল্প নেই। মো. হামিদ বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতে প্রচুর যানজটে পড়তে হয়, ট্রেন চলাচল শুরু হওয়ায় দ্রুত ও স্বস্তিতে রাজধানীতে আসা যাওয়া সম্ভব হবে। এতে অফিস যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলেও জানিয়েছেন গাজীপুরের চাকরিজীবী সজল দাস।

এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, বেশ কিছুদিন বন্ধ থাকার পরে গতকাল থেকে স্বল্প দূরত্বের মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। কমলাপুরসহ দেশের বিভিন্ন স্টেশনে যাত্রীদের বেশ ভিড় ছিল।

ট্রেনগুলোও সময়মতো ছেড়ে গেছে। এর ফলে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছে। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সব আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যে অনলাইনে টিকেট ইস্যু করা হচ্ছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে গেছে। তিনি বলেন, রেলওয়ে ট্রেন চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্টেশন, রেলপথ ও ট্রেনের মধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান জানান, কাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে। এই ট্রেনের টিকেট বিক্রিও শুরু হয়েছে গত সোমবার থেকে। অন্য সব ট্রেন চললেও পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের কিছু ক্ষয়-ক্ষতি হওয়ায় চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এর আগে গত সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App