×

জাতীয়

দুপুরে আদালতে তোলা হবে সালমান এফ রহমান ও আনিসুল হককে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:৩১ পিএম

দুপুরে আদালতে তোলা হবে সালমান এফ রহমান ও আনিসুল হককে

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনে পর তিনি দেশ ছেড়ে ভরতে আশ্রয় নেন। এর পরপরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার (১৩ আগস্ট) গ্রেফতার করা হয় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের আদালতে তোলার কথা জানানো হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তারের পর ডিবির কার্যালয়ে নেয়া হয়। এর আগে, বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড। এরপর তারা এ দুজনকে পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে।

 পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ২ জন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় ২ টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে আটকের পর তাদের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: আলোচিত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী ও এমপি আন্তগোপন করেন। অনেকেই আবার দেশত্যাগ করেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App