×

জাতীয়

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে যা বললেন সমন্বয়করা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৫:০৬ পিএম

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে যা বললেন সমন্বয়করা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাগ্রহণের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ভূমি দখলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। যারা এসব কাজ করছেন, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে দেয়া একটি ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচার নিশ্চিত করবো।

তিনি বলেন, সমন্বয়ক বা সহ-সমন্বয়ক এগুলো স্বেচ্ছাসেবক। তারা কোনো বিশেষ সুবিধা দাবি করতে পারেন না, এই জায়গাটা খুবই স্পষ্ট। 

দেশে কোথাও নতুন করে সমন্বয়ক বা সহ-সমন্বয়ক ঘোষণা করা হচ্ছে না জানিয়ে আবদুল্লাহ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আমরা সমন্বয়ক বা সহ-সমন্বয়ক কোনো কমিটি দিচ্ছি না। এ ধরনের কোনো পরিকল্পনাও নেই।

সমন্বয়ক পরিচয়ে কেউ একদলীয় শাসন কায়েম করতে চাইলে তাদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম। নিজের এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সমন্বয়কদের নাম ভাঙিয়ে কেউ যদি বাকশাল কায়েম করতে চায়, তাদের চিনে রাখুন, বয়কট করুন। তারা আমাদের কেউ নয়। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App