×

জাতীয়

মামুন, হারুনসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৫:২৭ পিএম

মামুন, হারুনসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

ছবি: সংগৃহীত

বিএনপির পক্ষ থেকে  সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।  

বুধবার (১৪ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য।  

সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। সালাহ উদ্দিন খান বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন।

২০২২ ও ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়। 

আরো পড়ুন: অর্থপাচারকারীরা টাকার বা‌লিশে ঘুমাতে পারবে না : বাংলাদেশ ব্যাংক গভর্নর

এদিকে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধারসহ ভাঙচুর লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।  

সালাহ উদ্দিন খান বলেন, আমিসহ বিএনপির একটি টিম থানায় আছি। আমরা পৃথক দুটি মামলার পল্টন থানায় আবেদন করেছি । থানা পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বধন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App