×

জাতীয়

ছাত্রলীগকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য আসিফ নজরুলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম

ছাত্রলীগকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য আসিফ নজরুলের

ছবি: সংগৃহীত

বিদায়ী সরকারের মন্ত্রী-নেতারা ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রেখেছে উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, আমরা দেখেছি, পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যব্যহার করা হয়েছে। তাই শুধু পুলিশ বা ছাত্রলীগের অপরাধ দেখলে হবে না, বরং অপরাধ কাজ করার পেছনে যাদের নির্দেশ ছিল, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিও যদি হয়, তাদেরও বিচার করা সম্ভব।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেটার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে।

আইন উপদেষ্টা বলেন, গণহত্যা ও গুলিবর্ষণ, এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্রসংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে, এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা, সেটি খতিয়ে দেখেছেন। তাতে তারা দেখেছেন, এই আইনের অধীনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা, যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব।

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মানবতাবিরোধী অপরাধে জড়তি ব্যক্তিদের বিচারের আওতায় আনতে এটি গঠন করা হয়। এই ট্রাইব্যুনালে শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শেষে শাস্তি কার্যকর হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App