×

জাতীয়

মুক্তিযুদ্ধ উপদেষ্টা

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে আজকেই সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৬:০০ পিএম

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে আজকেই সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে আজই (বুধবার) সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

বুধবার (১৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই উপদেষ্টা।

এসময় তার সঙ্গে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আরো পড়ুন: মামুন, হারুনসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন, ‘একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আজকেই মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্তে যাব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App