×

জাতীয়

সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৮:১৬ এএম

সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে বন্ধ হয়ে যাওয়া আন্তঃনগর ট্রেন চলাচল আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে শুরু হয়েছে। 

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ (১৫ আগস্ট) থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে। এছাড়া রেলের নিরাপত্তা বাহিনীও কাজ করবে। 

এর আগে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল অনেকাংশে বন্ধ হয়েছিল। কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

এরমধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চললেও ৪ আগস্ট রাতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App