×

জাতীয়

বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার ৬ সহযোগীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। একটি সিন্ডিকেটের মাধ্যমে তারা ঘুষ গ্রহণ করতেন এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংস্থাটির উপ পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে।

দুদকে করা অভিযোগে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. হারুন অর রশীদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেটটি গড়ে তোলা হয়। এই সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন, যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন।

আরো পড়ুন: বনানী কবরস্থানে দেখা গেল ভিন্ন এক ১৫ আগস্ট 

জানা যায়, জেলায় পুলিশ সুপার নিয়োগে ১-৩ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতো এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। এছাড়া ফায়ার সার্ভিসে নিয়োগের জন্য জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা ঘুষ নিতো কামাল-হারুন সিন্ডিকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App