×

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:৩৭ পিএম

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

নানা আয়োজনে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় শোক দিবসে টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় ।

এরপর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতাকর্মীর।

বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে ফোন চেকিং নিয়ে যা বললেন সমন্বয়ক

এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দীন আজম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, দপ্তর সম্পাদ ইলিয়াস হক, প্রচার সম্পাদক নজরুল ইসলামসহ জেলার সব উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ নেতাকর্মীরা।

এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদ ইলিয়াস হক সব সহকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App