×

জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে যা জানালেন উপদেষ্টা হাসান আরিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:৪৫ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে যা জানালেন উপদেষ্টা হাসান আরিফ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রোগ্রাম চলমান রয়েছে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসারকে ক্ষমতা দেয়া হয়েছে, যেখানে যা প্রয়োজন সেটা তিনি করবেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টার অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, ক্ষমতার পালাবদলে মাঝখানে যেহেতু একটা বিরতি ছিল। অনেক জায়গাতেই মেয়র নেই। ডেঙ্গুর বিষয়ে বিশেষ করে ঢাকা সিটিতে যেহেতু ফোকাস থাকে, সেখানে প্রোগ্রাম চলমান রয়েছে। যেহেতু এখন নতুন করে ক্ষমতা দেয়া হয়েছে, সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার যেখানে যা প্রয়োজন সেটা করবেন।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রথম বিষয় হচ্ছে কাজে গতিশীলতা আনয়ন করা। দ্বিতীয়ত রেজাল্ট ওরিয়েন্টেড গতিশীলতা আনা। সিটি কর্পোরেশন থেকে ডেঙ্গুর বিষয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে বসবো, প্রিভেন্টিভ মেজার কী নেয়া যায়, তা নিয়ে আলোচনা করব।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে, যুক্ত হচ্ছেন আরো ৫ উপদেষ্টা

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন থেকে না হয় বিভিন্ন ডোবা-নালায় ওষুধ ছিটানো হল, বাসা-বাড়ির ছাদে, জানালার টবে যে পানি জমে সেখানে নাগরিক সচেতনতা প্রয়োজন। এই সচেতনতার জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। 

হাসান আরিফ বলেন, করোনার সময় আমরা যে আস্ফালন শুনেছিলাম, আমাদের কাছে ৫০ কোটি মাথা ধরা ট্যাবলেট রয়েছে, যেটা দিয়ে আমরা করোনা মোকাবিলা করব, সেই অবস্থা যেন আর না হয়। সেই বিষয়ে আমরা সচেতন রয়েছি। হেলথ সেক্টরের সঙ্গে আমরা কো-অর্ডিনেট করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App