×

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে নিজের গাড়ি ভাঙচুর নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:৪৩ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরে নিজের গাড়ি ভাঙচুর নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে গাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করছেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে, সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে।এখন আমাকে বঙ্গবন্ধুর বাড়িতে যেতে দেয়নি বলে আমি যদি ক্ষুব্ধ হয়ে যাই অথবা আমার গাড়ি ভাঙছে... তারা হয়তো আমাকে চিনেও না। দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। আমাকে বলেছে আপনি চলে যান, আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে।

সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি, শুধু আওয়ামী লীগের বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App