×

জাতীয়

দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৮, ১১:০১ এএম

দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প
রংপুর বিভাগের বিভিন্ন জেলাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ৪ দশমিক ৫ মাত্রার ছিল। কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানী ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরের কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রংপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৮৭ কিলোমিটার উত্তরপূর্বে। উত্তরাঞ্চলে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে। আমাদের জেলা প্রতিনিধিদের দেয়া তথ্য মতে, শনিবার সকালে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীসহ দেশের কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত (সকাল সাড়ে ৮টা) কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হলে অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App