×

জাতীয়

আদানি পাওয়ার

ভারতের নীতিমালায় সংশোধন বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিতে প্রভাব ফেলবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১০:৪০ পিএম

ভারতের নীতিমালায় সংশোধন বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিতে প্রভাব ফেলবে না

ছবি: সংগৃহীত

ভারতের বিদ্যুৎ রপ্তানি নীতিমালায় সাম্প্রতিক সংশোধন বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চুক্তিতে প্রভাব ফেলবে না। এদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের আদানি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি আদানি পাওয়ারের একটি বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য নির্মিত হয়েছিল। সেটি থেকে ভারতে বিদ্যুৎ বিক্রির সুযোগ রেখে ভারতীয় সরকারের তরফ থেকে রপ্তানি বিধি সংশোধন করা হয়। এর প্রেক্ষাপটে বাংলাদেশে আদানির বিদ্যুৎ আমদানি নিয়ে একরকম অনিশ্চয়তা তৈরি হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সংশোধন মূলত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে কোনোভাবে ক্ষতির মুখে পড়লে যেন আদানির সেই কেন্দ্রকে সুরক্ষা দেয়া যায়, সেজন্যই তাদেরকে ভারতের ভেতরে সেই কেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রির সুযোগ করে দেয়া হয়েছে।

ভারতের ঝাড়খন্ড রাজ্যে আদানি পাওয়ারের ১,৬০০ মেগাওয়াট (এমডব্লিউ) গড্ডা প্ল্যান্টটি একমাত্র প্ল্যান্ট যেটি প্রতিবেশী দেশে ১০০ শতাংশ বিদ্যুৎ রপ্তানির চুক্তির অধীনে রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

গণবিক্ষোভের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

নাহিদ ইসলাম চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App