×

জাতীয়

ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৮, ১১:২৬ এএম

ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে
ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে
টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে চলছে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় তথা শেষ পর্ব। তাবলিগ জামাতের বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয় শুক্রবার থেকে। আজ শনিবার বাদ ফজর থেকে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম। ইজতেমার শীর্ষ মুরব্বি ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন জানান, বাদ ফজর বাংলাদেশের মাওলানা হোসেন বয়ান করছেন। এ ছাড়া বাদ জোহর সোমালিয়ার মুরব্বি শেখ ইসমাইল, বাদ আছর বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং বাদ মাগরিব বাংলাদেশের মাওলানা মো. যোবায়ের বয়ান করবেন। বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া দেশি-বিদেশি মুসল্লিদের ইবাদত, বন্দেগি, জিকির, আসকার আর ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে শিল্প শহর টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হযেছে। ইজতেমা ময়দান এবং এর আশপাশ এলাকায় কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম। চার দিকে শুধু টুপি আর পাঞ্জাবি পরা মানুষ আর মানুষ। দ্বিতীয় পর্বে ঢাকার একাংশসহ দেশের ১৩টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। প্রায় ১৬০ একর জমিতে তৈরি করা চটের ছাউনির নিচে দেশের মুসল্লিরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রায় চার হাজার মুসল্লিও বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন। ইজতেমা আয়োজক মুরব্বি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় তাবলিগ তাবলিগের মারকাজের শুরা সদস্য ও শীর্ষস্থানীয় আলেমগণ ঈমান, আমল, আখলাক, কালেমা ও দ্বীনের পথে মেহনত সম্পর্কে কোরআন-হাদিসের আলোকে বয়ান করেন। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশা নামাজের আগ পর্যন্ত এ বয়ান অনুষ্ঠিত হয়। তাৎক্ষণিকভাবে ওই বয়ান দেশ-বিদেশের বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য স্ব স্ব ভাষায় অনুবাদ করা হয়। ইজতেমায় অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা বয়ান শুনেন। বয়ানের আমল এবং দ্বীনের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য অনেক মুসল্লি জামাতবদ্ধ হয়ে বিশ্ব ইজতেমা শেষে ময়দান থেকেই বের হন। এক মুসল্লির মৃত্যু : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দেওয়া এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম মহর আলী (৬০)। তার বাড়ি জামালপুরের ইসলামপুরে। এর আগে বিশ্ব ইজতেমর প্রথম পর্বে যোগ দেওয়া দুই বিদেশি নাগরিকসহ চারজনের মৃত্যু হয়েছিল। আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি একই ময়দানে শুরু হয়েছিল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ঢাকার একাংশসহ ১৪ জেলার মুল্লিরা অংশ নেন। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছিল প্রথম পর্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App