×

জাতীয়

নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০১:১৬ পিএম

নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম। শনিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় উপদেষ্টা মহোদয়ের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এফবিসিসিআই সভাপতি দেশের ব্যবসা-বাণিজ্য গতিশীল করা, সাপ্লাই চেইন সচল রাখা, বন্দর ও মহাসড়ক সচল রাখা, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, শিল্প কারখানায় নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম নিয়ে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করেন এবং সহযোগিতা কামনা করেন। 

আরো পড়ুন: জিনিসপত্রের দাম কমানোই প্রথম লক্ষ্য

এসময় দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ব্যবসায়ীসহ সকল জনগণের জান-মালের নিরাপত্তায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।  

শীঘ্রই বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানান মাহবুবুল আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App