×

জাতীয়

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যে নির্দেশ দিলেন উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৪:২৫ পিএম

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যে নির্দেশ দিলেন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বতীকালীন সরকারের নবনিযুক্ত কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি কর্মকর্তাদের মন্ত্রণালয়ের কাজকে গতিশীল ও জনবান্ধব করার নির্দেশ দেন।

রবিবার (১৮ আগস্ট) সকালে কৃষি মন্ত্রণালয়ে আসেন তিনি। প্রথম কর্মদিবসে কৃষি উপদেষ্টা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও  মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: সুশাসন নিশ্চিতে কঠোরতার ইংগিত এনবিআর চেয়ারম্যানের

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী গত শুক্রবার (১৬ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App