×

জাতীয়

সাবেক এমপি আনার হত্যাকাণ্ডে ১২০০ পাতার চার্জশিট জমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৫:৩৬ পিএম

সাবেক এমপি আনার হত্যাকাণ্ডে ১২০০ পাতার চার্জশিট জমা

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের কলকাতায় রহস্যজনকভাবে খুন হওয়া বাংলাদেশের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার চার্জশিট দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঘটনার তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় বারাসাত আদালতে ১২০০ পাতার চার্জশিট জমা দেয়া হয়েছে।

সিআইডি এই হত্যার ঘটনায় চার্জশিটে জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়াম নামে দুইজনকে অভিযুক্ত করেছে। চার্জশিটে হত্যার বিবরণ থাকলেও কারণ সম্পর্কে কোনো উল্লেখ নেই। এ ব্যাপারে তদন্তকারী সংস্থাটি বলছে, মরদেহের যে অংশবিশেষ উদ্ধার করা হয়েছে সেটির ডিএনএ টেস্ট হয়নি।

এই কারণে এটি সাবেক এমপি আনারের মরদেহ কিনা, সেটা চার্জশিটে তা স্পষ্ট করা যায়নি।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন সাবেক এমপি আনার। গত ১৮ মে বরাহনগর থানায় নিখোঁজের অভিযোগ জমা পড়ে। তদন্তে তার হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে।

সিআইডি তদন্তভার নেয়ার পরে গত মে মাসেই জিহাদ ও সিয়ামকে গ্রেফতার দেখানো হয়।

তদন্তকারীরা কিছু দেহাবশেষ উদ্ধার করলেও তা সাবেক এমপি আনারের কিনা তা এত দিনেও নিশ্চিত হওয়া যায়নি।

টাইমলাইন: ভারতে এমপি আজিম হত্যাকাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App