×

জাতীয়

চলমান প্রকল্প নিয়ে কঠোর বার্তা দিলেন পরিকল্পনা উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৬:৪৯ পিএম

চলমান প্রকল্প নিয়ে কঠোর বার্তা দিলেন পরিকল্পনা উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলমান কিছু মেগা প্রকল্প নিয়ে এক কঠোর বার্তা দিয়েছেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রয়োজনে কিছু ক্ষতি মেনে নিয়েই, বাদ দেয়া হবে চলমান যে কোনো প্রকল্প। সোমবার (১৯ আগস্ট) সকালে আগারগাঁওয়ে এনইসি ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মেগা প্রকল্পগুলো নেয়া হয়েছে কার স্বার্থে? কেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্প ব্যয় এত বেশি? এসময় অনিয়ম-দুর্নীতিসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের এমন নানা বিশৃঙ্খলার কথা তুলে ধরে তিনি বলেন, মূল্যস্ফীতি এখন অনেক বেশি তাই আমাদের খরচ কমাতে হবে। প্রকল্প গ্রহণে সেসব বিবেচনা করতে হবে। 

আরো পড়ুন: ইউপি চেয়ারম্যানদের অপসারণ নিয়ে যা জানালেন উপদেষ্টা

সরকার পতনের পর সব খাতের মতো বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়েও চলছে নানা আলোচনা-সমালোচনা। এরমধ্যে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টারও প্রশ্ন, কেন বিভিন্ন প্রকল্পে অন্যান্য দেশের তুলনায় বেশি ব্যয় হবে বাংলাদেশে?

পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপদেষ্টা গণমাধ্যমকে জানান, এ খাতের নানা বিশৃঙ্খলা রয়েছে। রাজনৈতিক স্বার্থেও নেয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের উদ্যোগ। চলমান বিভিন্ন প্রকল্প যাচাই-বাছাই করে প্রয়োজনে কিছু ক্ষতি মেনে নিয়েই যেকোনো প্রকল্প বাদ দেয়া হবে। এসময় মূল্যস্ফীতি ও জিডিপিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে আসা তথ্য-উপাত্তে ত্রুটি আছে উল্লেখ করে তা নিয়ে শিগগিরই কাজ করার আশাও প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App