×

জাতীয়

আহতদের পুনর্বাসনে সব ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১১:০৬ এএম

আহতদের পুনর্বাসনে সব ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় সময় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেয়ার সময় একথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার। তবে আহতদের দেখতে গিয়ে ভিড় জমিয়ে চিকিৎসা সেবা ব্যাহত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, আহত সব রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে।

এসময় রোগীদের সর্বশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা। পরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চিকিৎসাধীন আহত ও তাদের স্বজনদের আশ্বস্ত করে বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের সবকিছুই করছে সরকার।

আরো পড়ুন: সব জেলার ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই তার দলের নেতা-কর্মী ও সমর্থকরা আত্মগোপনে চলে যেতে শুরু করেন। প্রশাসনে আসে ব্যাপক রদবদল। অনেক সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতই বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সেবাও পরিবর্তন আসতে শুরু করে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ জনের হাত ধরে ৫৫ বাজেট

১৫ জনের হাত ধরে ৫৫ বাজেট

দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী

দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App